ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে সাফারির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ইটাহারের ৩৪ নং জাতীয় সড়কে বালিয়ারা চৌরঙ্গীমোড় স্ট্যান্ডে। মৃতের নাম নকিমুদ্দিন আহমেদ (৫৬)। পুলিশ মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘাতক গাড়িটি পলাতক। ঘটনার তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নকিমুদ্দিনবাবুর বাড়ি ইটাহার ব্লকের হরিরাম পুর থানার হারিপুকুর গ্রামে। বুধবার সকাল বেলা মালদহ গিয়েছিল ডাক্তার দেখাতে তবে ডাক্তার দেখিয়ে বাসে করে বাড়ি ফেরার জন্য ইটাহার থানার বালিয়াপাড়ার চৌরঙ্গীমোড়ে নেমে ৩৪নং জাতীয় সড়ক পার হওয়ার সময় রায়গঞ্জ-মালদা গামী একটি পিকাপ ভ্যান ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ নিরাপত্তা দাবীতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ফলে সমস্যায় পরে যাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা জানান, ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও পথ দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা। এর দাবীতে তারা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_6RP4EzN6FA